ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় সংঘর্ষে জড়াল ডিএমআরসি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

ডক্টর মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার ৩০’র অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো হামলা চলমান রয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে এ সংঘর্ষ চলমান রয়েছে।

জানা যায়, গত বুধবার ভুল চিকিৎসায় ডক্টর মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের মৃত্যুর অভিযোগে কলেজটির শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি চালায়। এক পর্যায়ে বৃহস্পতিবার কবি নজরুল ও সোহরাওয়াদী কলেজের ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলনরত ডিএমআরসি কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়।

আক্রমণের প্রতিবাদে আজ ঢাকা ও তার আশেপাশের এলাকার ডিএমআরসি কলেজ, নটরডেম কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, নারায়ণগঞ্জ সরকারি কলেজ, খিলগাও সরকারি কলেজসহ ৩০ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়াদী ও কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুর চালায়। পরবর্তীতে এক পক্ষ অপর পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এতে এখন পর্যন্ত এক সাংবাদিকসহ প্রায় ৪০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও এখনো সংঘর্ষ চলমান।

ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থী জানায়, আজ সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে আসলে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পুনরায় আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

পুরান ঢাকায় সংঘর্ষে জড়াল ডিএমআরসি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪