ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন সিইসিসহ ৫ জন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে শপথ নিয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন। একইসঙ্গে আরও চার কমিশনার শপথবাক্য পাঠ করেছেন। তারা হলেন– সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পাঁচ জনকে শপথবাক্য পাঠ করান।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের এক মাস পর ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল কমিশন একযোগে পদত্যাগ করেন। এর আড়াই মাস পর ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন এই কমিশনের ওপর আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

শপথ নিলেন সিইসিসহ ৫ জন

আপডেট সময় : ০২:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪