ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যতবার দেখা হয় সালমানের কাছ থেকে কিছু না কিছু নিয়ে ফিরি হিনা খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। কিন্তু কখনো কাজ থামিয়ে রাখেননি। একের পর এক কাজ করে চলেছেন তিনি। নিজেই জানালেন কাজই তার মনের জোর বাড়াচ্ছে।

এ অসুস্থতার মধ্যেই হিনা খান পৌঁছেন বিগ বস ১৮ এর মঞ্চে। সপ্তাহান্তে উইকেন্ড কা ভার এপিসোডে দেখা করেন সালমান খানের সঙ্গে।

এর আগে ‘বিগ বস ১১ তে যোগ দিয়েছিলেন হিনা। দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। সেই সময়েও সঞ্চালক ছিলেন ভাইজান। আর এবার সালমানের অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন অভিনেত্রী। শেয়ার করে নিলেন ভাইজানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা।

দেখা হলেই সালমানের কাছ থেকে কিছু না কিছু নিয়ে ফিরি বলে জানান হিনা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন এই বিনয়ী মানুষটার সঙ্গে যতবার দেখা হয়, বুঝি ওর থেকে কিছু না কিছু নিয়ে ফিরব আমি। যদিও এবারের সাক্ষাৎ কিছুটা আলাদা ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সেই শুটিংয়ের পরও আমার সঙ্গে দেখা করলেন সালমান। এ বিষয়টি আমার মন ছুঁয়ে গেছে।

পর্দায় একমঞ্চে দুজনকে একসঙ্গে দেখা যাবে। তবে ক্যামেরার পেছনেও হিনার সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেছেন সালমান। অভিনেত্রী লিখেছেন আমাকে ডেকে নিয়ে বসলেন। প্রায় ঘণ্টাব্যাপী কথা বললেন। আমার চিকিৎসার খুঁটিনাটি জানলেন। শুধু কথা বলেই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন।

তিনি বলেন, নিজের অভিজ্ঞতা ও জ্ঞানই শুধু আমার সঙ্গে শেয়ার করে নিলেন এমন নয়; তিনি নিশ্চিত করেছেন  আমি যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি। আমাকে ভরসা দিয়েছেন, আমি সুস্থ হয়ে যাব বলে জানান হিনা খান।

এ অভিনেত্রী আরও বলেন, এগুলো সালমান না বললেও পারতেন। কিন্তু ব্যস্ততার মধ্যেও এটা তিনি করলেন। এটিও একটি শিক্ষা। আমি এই সাক্ষাৎ জীবনেও ভুলব না। হিনা খান বলেন, সালমান এমন একটা মানুষ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে সব সময়ের মতো শ্রদ্ধা জানাই।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যতবার দেখা হয় সালমানের কাছ থেকে কিছু না কিছু নিয়ে ফিরি হিনা খান

আপডেট সময় : ০১:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪