ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ১২ বছর দূরে রাখা হয়েছে: ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

বিগত ১২ বছর পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘‘যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, সেই খালেদা জিয়াকে ১২ বছর সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী থেকে দূর করে রাখা হয়েছে।’’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘আজকে আমি বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে ধন্যবাদ জানাতে চাই।’’

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘‘আজকে তিনি ম্যাডামকে (খালেদা জিয়াকে) যে সম্মান দেখিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। তাতে আজকে গোটা জাতি আনন্দিত।’’

এর আগে অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কৌশল বিনিময় করেন অধ্যাপক ইউনূস। এ সময় ড. ইউনূস তার বক্তব্যে বলেন, ‘‘খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত।’’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে।’’

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।’’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ১২ বছর দূরে রাখা হয়েছে: ফখরুল

আপডেট সময় : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪