ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মাসচেরানোকে কোচ হিসেবে পাচ্ছেন মেসিরা?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

বার্সেলোনা আর আর্জেন্টিনায় একটা বড় সময় ধরে লিওনেল মেসির সতীর্থ ছিলেন হাভিয়ের মাসচেরানো। সেই তাকে এবার কোচ হিসেবে পেতে পারেন মেসি। ইন্টার মায়ামির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনিই, জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস জানিয়েছেন, ক্লাবটি তাদের নতুন কোচের নাম কয়েক দিনের মধ্যেই ঘোষণা করবে। ক্লাবের বর্তমান কোচ জেরার্ডো টাটা মার্তিনো ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামি ছাড়ছেন। মালিকপক্ষ, বিশেষ করে ডেভিড বেকহ্যাম ও মাস, নতুন কোচ বাছাইয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন।

মাস জানান, লিওনেল মেসির সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমি লিওর মতামত জানতে চেয়েছিলাম। সে যা গুরুত্বপূর্ণ মনে করে তা জানিয়েছে। পরিচিত কোচের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়া সহজ। আমি চাই লিও নতুন কোচের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করুক।

মাসচেরানো বার্সেলোনায় মেসি, জর্দি আলবা, সার্জিও বুসকেটস এবং লুইস সুয়ারেজের সতীর্থ ছিলেন। সেই আলবা, বুসকেটস, সুয়ারেজরা এই মায়ামিতেও মেসির সতীর্থ। মূলত এ কারণেই তাকে কোচের পদে ভাবনায় এগিয়ে রাখা হয়েছে।

ইন্টার মায়ামি গত মৌসুমে মার্তিনোর অধীনে লীগস কাপ জিতেছে এবং চলতি মৌসুমে সাপোর্টার্স শিল্ড অর্জন করেছে। তবে মার্তিনো ব্যক্তিগত কারণে চাকরি ছাড়ছেন। তিনি বলেছেন, ফুটবল ছাড়াও আমার কিছু দায়িত্ব আছে। আমি কাজ থেকে কিছুদিন বিরতি নিচ্ছি। আগামী বছর আমি ফিরে আসতে পারব না, আমাকে তখন রোজারিওতে থাকতে হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাসচেরানোকে কোচ হিসেবে পাচ্ছেন মেসিরা?

আপডেট সময় : ১২:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪