ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শব্দের চেয়ে দ্রুতগতি, বাধা দেয়া যায় না ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রস্তত

রাশিয়ার কাছে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র। যা শব্দের চেয়ে দ্রুতগতি, বাধা দেওয়া যায় না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এমন মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২নভেম্বর) এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেওয়া যায় না।

পুতিন বলেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং তিনি এর উৎপাদনের নির্দেশ দিয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে সমুচিত জবাব দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন, যাতে করে তিনি ‘তার কর্মকাণ্ডের সত্যিকার পরিণতি অনুধাবন করতে পারেন। জেলেনস্কি জানিয়েছেন যে তিনি ইউক্রেনের জন্য পশ্চিমাদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে কিয়েভ যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) চেয়েছে বা প্যাট্রিয়ট অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের মান উন্নত করার প্রস্তাব দিয়েছে।

এর আগে, পুতিন বলেছিলেন এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে।

প্রসঙ্গত, ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নিপ্রোতে রাশিয়া যে হামলা হয়েছে তাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে। হামলার যে বিস্ফোরণ হয়েছে তা তিন ঘণ্টা পর্যন্ত চলছিলো।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শব্দের চেয়ে দ্রুতগতি, বাধা দেয়া যায় না ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রস্তত

আপডেট সময় : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪