ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ক্যারিবিয়ানে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। এর মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। সেখানে আজ বাংলাদেশের হয়ে টস করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে এই সিরিজে নেই। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে মিরাজ বলেছেন, আমরা আগে বল করতে চাই, কারণ প্রথম এক ঘণ্টা বোলারদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। তবে আমাদের প্রথম এক ঘণ্টায় উইকেটের ফায়দা তুলতে হবে।

শান্তর মতো চোটের কারণে মুশফিকুর রহিমও দলের সঙ্গে নেই। তাই অপেক্ষাকৃত অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ নিয়েই ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

অভিজ্ঞ মুমিনুল হক, লিটন দাসদের তাই বাড়তি দায়িত্ব নিতে হবে এই সিরিজে। প্রথম টেস্টের একাদশে তিন পেসার ও এক স্পিনার রেখেছে রেখেছে টিম ম্যানেজমেন্ট। পেস বিভাগে তাসকিন-শরিফুলের সঙ্গী হয়েছেন হাসান মাহমুদ। আর স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের সঙ্গে হাত ঘোরাবেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যারিবিয়ানে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪