ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর জুরাইন রেলগেটে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেলা ১১টায় ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, জুরাইন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন। ফলে ১১টা থেকে আমরা ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারছে না। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ও ঢাকা থেকে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না বলে জানান আনোয়ার হোসেন।

ঢাকা থেকে ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনাগামী অনেক যাত্রী এখন কমলাপুর শহরতলি স্টেশনে অপেক্ষা করছেন বলে জানা গেছে ৷

শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, ব্যাটারিচালিত রিকশা চালকরা জুরাইন এলাকায় রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণালয়ের চেষ্টা করছেন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ

আপডেট সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪