ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার এই কমিটি হতে পারে বলে জানা গেছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দিতে বলা হবে।

আজ (মঙ্গলবার) বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

কমিটি কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সব ধরনের তথ্য ও তত্ত্ব যাচাই-বাছাই করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশ্ববিদ্যালয় শাখার একজন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে।

এদিকে এই কমিটি গঠনের আশ্বাসের পর আপাতত রাজপথের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। তবে কলেজভিত্তিক অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

আপডেট সময় : ০৮:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪