ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পতিত ফ্যাসিস্ট শক্তি অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে চাইছে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই মুহূর্তে যেটা প্রয়োজন, তা হলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ছিলেন, তাদের মধ্যে ঐক্য। প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, পতিত ফ্যাসিস্ট শক্তি ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশর অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করে দিতে চাইছে।

তিনি বলেন, আমাদের ঐক্য ধরে রেখে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে আমরা তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে পারি।

গতকাল সবার আগে সার্বভৌমত্ব, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঢাকায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) এ্যাংকর মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে সাসটেইনেবল সভরেইন বাংলাদেশ ফোরাম নামের একটি সংগঠন।

জোনায়েদ সাকি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ না থাকলে শুধু অস্ত্র দিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না। এই জনগোষ্ঠীকে যদি নানাভাবে বিভক্ত করা যায়, তাহলে সার্বভৌমত্ব ধ্বংস করার মূল ভিত্তি তৈরি হয়। ফ্যাসিস্ট সরকার সার্বভৌমত্বের ক্ষেত্রে যে ভয়ংকর কাজটি করেছে, তা হলো জনগণকে ক্রমাগত বিভক্ত করেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত ফ্যাসিস্ট শক্তি অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে চাইছে

আপডেট সময় : ১১:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪