ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের খেলা নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তার করণে দেশে ফেরা হয়নি তার। যার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলেন সাকিব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে সামনে রেখে আবারও আলোচনায় এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আগামী ২২  নভেম্বর থেকে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। তাই এই সিরিজেও সাকিবের দলে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। এমন আলোচনা-গুঞ্জন কয়েক দিন ধরেই চলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও সাকিব ইস্যুতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে। তাই সাকিবকে নিয়ে আবারও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে আসিফ বলেন, দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল।

আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ডকে, সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। সে ক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আমি দেব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সাকিবের খেলা নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য

আপডেট সময় : ০৪:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪