ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের প্রধান ফটকে তালা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে ফের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে জিরো পয়েন্টসংলগ্ন মূল ফটকে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর আগে একই দাবিতে কয়েক দফা আলটিমেটাম, মানববন্ধন ও মূল ফটকে তালা দেন শিক্ষার্থীরা।

চবি শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, গত এক মাস চবিতে উপাচার্য নেই। এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হলেও চবিতে হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্লাস ও হল চালু হয়েছে, চবিতে সেখানে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

আরেক শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, ভৌগোলিকভাবে শহর থেকে দূরে হওয়ায় চবির দিকে নজর দেওয়া হচ্ছে না।

শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে গত ১২ আগস্ট চবির উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের অব্যাহতি চান। ফলে গত এক মাস উপাচার্যহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। ফলে অনিশ্চয়তা ও সেশন জটের শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের প্রধান ফটকে তালা

আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪