ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। রুবেল ছাড়াও এ ঘটনায় আহত গাড়ির চালক ও রুবেলের সহকারী ওমর ফারুক (৪৫) ও কবির হোসেন (৪০)। মাদারীপুরে ঘটে এ দুর্ঘটনা।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে দুর্ঘটনার শিকার হন রুবেল।

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটি। এ সময় তার ব্যবহৃত গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় রুবেলও আহত হয়েছেন। বাকীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

দুইজন আহত হয়েছেন। তবে নায়ক রুবেল এখন সুস্থ আছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

আপডেট সময় : ০১:৩৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪