ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া

  • ইসলামী ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া সুন্নত। এতে মানুষ আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয় এবং শয়তান তাকে পথহারা করতে পারে না। এ প্রসঙ্গে হাদিসে রাসুল (সা.)-এর একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো-

بِسم الله تَوَكَّلتُ على اللهِ، وَلاَ حول ولا قُوَّة إِلَّا بالله

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহর ওপর ভরসা করে তার নামে আমি শুরু করছি। তার সাহায্য ছাড়া ভালো কাজ করা ও অন্যায় কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়।

হাদিস : আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মানুষ যখন নিজ ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়বে তখন তাকে বলা হয়, তুমি সঠিক পথ পেয়েছ। তোমার জন্য যথেষ্ট হয়েছে।

তুমি সুরক্ষা পেয়েছ। আর শয়তান তার কাছ থেকে সরে পড়ে। আর অন্য শয়তান বলতে থাকে, তুমি ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করবে যে সঠিক পথের সন্ধান পেয়েছে। তার জন্য যথেষ্ট নিরাপত্তা রয়েছে। এবং সব শয়তান থেকে সুরক্ষিত রয়েছে।’ (আবু দাউদ, হাদিস : ৫০৯৫)

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া

আপডেট সময় : ০২:৪০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪