ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত : আসিফ নজরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

৫ আগস্টের পর সাধারণ মানুষের করা ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা দিচ্ছি না।

সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। এটা আমাদের অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কার, পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। আমাদের প্রত্যাশা, আইনগতভাবে কিভাবে জিনিসটা মোকাবেলা করা যায়।

উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘পরবর্তী সময়ে উচ্চ আদালতে যে বিচারক নিয়োগ হবে, এটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। এই দাবি সমাজে বহুদিন যাবৎ আছে। ২০০৮ সালে একটা আইন তৈরি হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এসে ওইটাকে আর আইনে রূপান্তরিত করে নাই।

আমরা ওই আইনটাকেই আরো বেশি যুগোপযোগী করার জন্য সহায়তা চেয়েছি।

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে আসিফ নজরুল বলেন, ‘উনারা যেভাবে কাজ আগাচ্ছেন, আমি খুবই আশাবাদী। উনারা যে রকম একটা বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন এটা যদি সত্যিই করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচারাঙ্গনে সমস্যা যা আছে, সেগুলো আর থাকত না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত : আসিফ নজরুল

আপডেট সময় : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪