ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন – হাসনাত আব্দুল্লাহ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত ওই পোস্টে বলেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে।

তবে কী কারণে হঠাৎ এমন মন্তব্য করছেন বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

তার পোস্টের কমেন্ট বক্সে করা বিভিন্ন জনের মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন স্ট্যাটাস দিয়েছেন।

ওই বক্তব্যে রিজভী বলেছিলেন, ‘আমি মনে করি, তার (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন।’ যদিও মঙ্গলবার বিকেলে বিএনপির দপ্তর থেকে রিজভীর এই বক্তব্যের সংশোধনী দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।

এর আগে সোমবার রাতে ‘যুদ্ধ শেষ হয়নি’ বলে ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। বৈষম্যবিরোধী আন্দোলনের পর ফের তার ফেসবুক প্রোফাইল লাল করে লিখেছেন,  সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪শে জুলাই, ২০২৪।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন – হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৫:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪