ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কোটি টাকার পুরস্কার বুঝে পেলেন সাফ জয়ীরা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

সাফ জয়ের পর দেশে ফিরেই বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিশ্রুতি পেয়েছিল কোটি টাকা পাওয়ার। অন্তর্বর্তীকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দিয়েছিলেন এই প্রতিশ্রুতি। সে ঘোষণার ১১তম দিনে সে টাকা বুঝে পেলেন সাবিনা খাতুনরা। 

স্কোয়াডের খেলোয়াড়সহ সাফে যাওয়া বাংলাদেশ দলের সদস্য ছিলেন ৩২ জন। সে ৩২ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এই অর্থ। সবাই পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে। বিষয়টি নিজের ফেসবুক পাতায় নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা।

জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের কাছে ৩২টি আলাদা চেক ইস্যু করেছে। চেক গুলো পাওয়ামাত্র ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকারপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ২০ লাখ টাকার ঘোষণা দিয়েছিল সাফজয়ের পরের দিন। এরপর সম্প্রতি বাফুফে ঘোষণা দিয়েছে দেড় কোটি টাকা পুরস্কারের।

সে অর্থ অবশ্য এখনও বাংলাদেশ নারী ফুটবল দল হাতে পায়নি। চলতি মাসের মধ্যেই এই অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে সাবিনা খাতুনের দলের।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটি টাকার পুরস্কার বুঝে পেলেন সাফ জয়ীরা

আপডেট সময় : ০৩:৩৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪