ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাকিস্তানে দল পাঠাবে না ভারত

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত দল পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি মেইল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর কাছ থেকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের এই সিদ্ধান্ত টুর্নামেন্টটি আয়োজনে বড় সংকট দেখা দিতে পারে।

বিসিসিআই-এর পক্ষ থেকে মেইলটি গত সপ্তাহে আইসিসির কাছে পাঠানো হয়েছিল যা আনুষ্ঠানিকভাবে পিসিবিকে পাঠিয়েছে তারা।

পিসিবির একজন মুখপাত্র মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “পিসিবি আইসিসি থেকে একটি ইমেল পেয়েছে, যেখানে বিসিসিআই জানিয়েছে তাদের দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। পিসিবি তাদের পরামর্শ এবং নির্দেশনার জন্য ইমেলটি পাকিস্তান সরকারের কাছে পাঠিয়েছে।”

দীর্ঘদিন ধরে পাকিস্তানে না খেলার বিষয়ে বিসিসিআই-এর অনড় অবস্থান।

যা আইসিসি ও বিশ্ব ক্রিকেটের কাছে জানা। যেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন বড় প্রশ্ন, ভারত যদি পাকিস্তানে খেলতে না য়ায় তাহলে আইসিসি ও পিসিবি কি সংযুক্ত আরব আমিরাতে ভারতের ম্যাচগুলিকে হাইব্রিড মডেলে ফিরিয়ে আনবে?

যদিও পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছেন,  “আজ পর্যন্ত একটি হাইব্রিড মডেল সম্পর্কে কোন আলোচনা করা হয়নি, এবং আমরা এই ধরনের একটি মডেল নিয়ে আলোচনা করতে প্রস্তুত নই।”

চ্যাম্পিয়নস ট্রফির ১০০ দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ।

এই দিনে লাহোরে ট্রফি নিয়ে একটা অনুষ্ঠানের প্রস্তুতিও নিয়েছিল আইসিসি। কিন্তু ভারত যেতে রাজি না হওয়ায় ইভেন্ট বাতিল করেছে আইসিসি। কারণ, কোন দল কোথায় খেলবে, সেটিই এখনো চূড়ান্ত করা যায়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে দল পাঠাবে না ভারত

আপডেট সময় : ০৩:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪