ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অভিনেতা ফারুক আহমেদের নতুন বই

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

গুণী ও জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনিও। তার অধিকাংশ নাটক ও চলচ্চিত্রে সরব উপস্থিতি ছিলো ফারুক আহমেদের। তার মৃত্যুর পর এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

পাশাপাশি লেখালেখিও করছেন এই তারকা।

এর আগেও প্রকাশ পেয়েছে বই। আগামী বই মেলা উপলক্ষেও নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি। অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে অভিনেতা ও লেখক ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’।

বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন।

গতবারের বইমেলায় প্রকাশিত হয়েছিল তার দুটি বই। একটির নাম ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’।

প্রকাশ করেছিল কিংবদন্তী পাবলিকেশন। অপরটির নাম ‘ভাঙা চশমা’। প্রকাশ করেছিল সপ্তর্ষী প্রকাশনী।

নতুন গল্পগ্রন্থ সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘২০২৫ সালে একুশের বইমেলায় আমার একটি বই প্রকাশের ইচ্ছা আছে। বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন।

বইটির নাম ঠিক করেছি ‘আমার না বলা কথা’।’

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাছের মানুষ ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। অভিনয় দক্ষতার মাধ্যমে সবার মনে স্থান করে নিয়েছেন তিনি। এবার লেখক হিসেবেও পাঠকপ্রিয় হয়েছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনেতা ফারুক আহমেদের নতুন বই

আপডেট সময় : ০৩:১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪