ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ উপদেষ্টা ফারুকী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছররা গুলীতে ৪০১ জনের চোখ নষ্ট হয়েছে। এর মধ্যে ১৯ জনই দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। এ ছাড়া ২ জনের দুই চোখে ও ৪২ জনের এক চোখে গুরুতর দৃষ্টিস্বল্পতা দেখা দিয়েছে। গত সেপ্টেম্বরে গণমাধ্যমে এসব তথ্য উঠে আসে। চোখ হারানো এসব মানুষকে নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র গত রাতে শেয়ার করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে।

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ নামের সেই ভিডিও আজ শেয়ার করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে গতকাল সন্ধ্যায় শপথ নেওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই নির্মাতা।

আজ সকালে ভিডিও শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে, আমরা ততবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দেব কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!’

শেয়ার করার পর ভিডিওর নিচে মন্তব্য করেছেন অনেকে। অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠল…তাদের চোখগুলোর বিনিময়ে হলেও যেন আমরা আলোকিত বাংলাদেশ গড়তে একতাবদ্ধ হই।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ উপদেষ্টা ফারুকী

আপডেট সময় : ০২:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪