দীর্ঘ অপেক্ষার পর মার্ভেলের নতুন ধামাকা হাজির দর্শকদের জন্য। বহুল আলোচিত ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর ট্রেলার অবশেষে প্রকাশ্যে এলো। এতে প্রথমবারের মতো ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। এর আগে সর্বশেষ এ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে হলিউড অভিনেতা ক্রিস ইভানসকে।
রবিবার (১০ নভেম্বর) সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারটি ব্রাজিলের ডি২৩ ফ্যান ইভেন্টে উন্মোচন করা হয়, যেখানে অ্যান্থনি ম্যাকি ও ড্যানি রামিরেজ উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে ট্রেলারটি শেয়ার করেন। ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে ম্যাকিকে দেখা যায় রেড হাল্কের বিরুদ্ধে লড়াই করতে, যেখানে রেড হাল্ক হিসেবে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড।
‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ পরিচালনা করেছেন জুলিয়াস ওনাহ এবং এতে হ্যারিসন ফোর্ড অভিনয় করেছেন থ্যাডিয়াস ‘থান্ডারবোল্ট’ রস চরিত্রে।
গল্পে দেখা যাবে যিনি ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চান। তবে স্যাম উইলসন ‘অ্যান্থনি ম্যাকি’ দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্ক, যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার গল্প।
এর আগে অ্যান্থনি ম্যাকি ‘ক্যাপ্টেন আমেরিকা : দ্য উইন্টার সোলজার’ সিনেমায় স্যাম উইলসনের চরিত্রে আত্মপ্রকাশ করেন। সেখানে তাকে ফ্যালকন হিসেবে দেখা যায়।
চেতনায়২৪ ডেস্ক : 






































