ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেলেন আসিফ মাহমুদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় পুনর্বন্টন করেছে অন্তবর্তী সরকার। এতে নতুন আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ।

জানা যায়, রবিবার নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পর মন্ত্রণালয় পুনর্বন্টন করে সরকার। এতে নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ।

অবশ্য তার হাতে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনকে।

ফলে, এখন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।

এদিকে, নতুন করে শপথ নেওয়া মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আর সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি।

এছাড়া, নতুন করে মন্ত্রণালয় পেয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরে সংযুক্ত থাকা আলী ইমাম মজুমদার। তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর উপদেষ্টা হাসান আরিফকে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেলেন আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৭:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪