ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৪২৬ রানে অপরাজিত

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

১২ ছক্কা ও ৪৬ চারে ৪২৬ রানে অপরাজিত! চোখ কপালে ওঠার মতো অবস্থা। এমনই এক রেকর্ড হয়েছে ভারতের সিকে নাইডু ট্রফিতে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটে। আর এতে করে রেকর্ডবুকে তোলপাড় ফেলে দিয়েছে। সিকে নাইডু ট্রফির ৫১ বছরের ইতিহাসে এটিই যে প্রথম কোয়াড্রপল সেঞ্চুরি, যা ভারতের বয়সভিত্তিক প্রথম শ্রেণির প্রতিযোগিতায় এক অসাধারণ মাইলফলক।

এই অবিশ্বাস্য রেকর্ডটি গড়েছেন অনূর্ধ্ব-২৩ হরিয়ানা দলের ওপেনার যশবর্ধন দালা। এই ইনিংসটি খেলতে তিনি ৪৬৩টি বল খরচ করেছেন। শুধু বাউন্ডারিতেই তিন ৫০ রান পার করেছেন। এই ইনিংসে তার উদ্বোধনী জুটিতে সঙ্গী ছিলেন অর্শ রাঙ্গা, যিনি ১৫১ রান করেন। দুজনে মিলে ৪১০ রানের বড় জুটি গড়েন।

এর আগে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল উত্তর প্রদেশের সামির রিজভীর, যিনি গত মৌসুমে সৌরাষ্ট্রের বিপক্ষে ২৬৬ বলে ৩১২ রান করেছিলেন।

যশবর্ধনের এই ইনিংসটি তার প্রতিভার আরেকটি উদাহরণ, কেননা ২০২১ সালের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৬ লিগে হরিয়ানা ক্রিকেট একাডেমির হয়ে ২৩৭ রানের একটি বড় ইনিংসও তিনি খেলেছিলেন, যেখানে তার দল ৩৬৮ রানের ব্যবধানে জয় পেয়েছিল।

হরিয়ানা শেষ পর্যন্ত ৮ উইকেটে ৭৩২ রান সংগ্রহ করে এবং যশবর্ধন অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪২৬ রানে অপরাজিত

আপডেট সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪