ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের কাজে ব্যস্ত আরিফিন শুভ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। আগেই জানা গিয়েছিল সিরিজটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন ঢালিউডের প্রতিষ্ঠিত নায়ক আরিফিন শুভ। ইতিমধ্যে শুটিংয়ে যোগ দিতে কলকাতায় পৌঁছেছেন নায়ক।

সিরিজটির নাম ‘জ্যাজ সিটি’। গেল সপ্তাহে এর শুটিং শুরু হয়েছে। তবে শুটিংয়ে অংশ নিতে গতকাল শুক্রবার কলকাতায় পৌঁছান শুভ। এরপর আজ শনিবার থেকে শুটে অংশ নেন। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করছেন সৌরসেনী মিত্র।

জানা গেছে, এর শুটিং চলবে আগামি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হলেও বাংলাদেশে এর কোনো শুটিং হবে না। এতে শুভ-সৌরসেনী ছাড়াও থাকছেন টলিউড এবং বলিউডের একাধিক অভিনয়শিল্পী।

সিরিজটি নির্মিত হচ্ছে সনি লিভ ওয়েব প্ল্যাটফর্মের জন্য। ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজটিতে।

এর আগে গেল বছরে ‘জুবিলি’ সিরিজ সাড়া ফেলে দিয়েছিল। এর চিত্রনাট্য ছিল সৌমিকের। বিক্রম মোতওয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কাপুর প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বলিউডের কাজে ব্যস্ত আরিফিন শুভ

আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪