ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১০ নভেম্বর) আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে আসিফ মাহমুদ শনিবার (৯ নভেম্বর) ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

উল্লেখ্য, আওয়ামী লীগ শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষাপটে উপদেষ্টা ফেসবুকে এ পোস্ট দিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের

আপডেট সময় : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪