ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা প্রচণ্ড সাংবাদিকবান্ধব থাকার চেষ্টা করছি: আসিফ নজরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবাদিকের নামে মামলা দেয়নি কিংবা হয়রানি করেনি জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা প্রচণ্ড সাংবাদিকবান্ধব থাকার চেষ্টা করছি। এ সময় তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালা কানুন বাতিল হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, আপনারা দেখেছেন, আমরা প্রচণ্ড সাংবাদিকবান্ধব থাকার চেষ্টা করছি। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো সাংবাদিকদের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোনো মামলা করেনি। সাধারণ জনগণ মামলা করেছে।

আইন উপদেষ্টা বলেন, আমাদের সবারই মনে রাখা উচিত, আমাদের পেশাগত পরিচয়ের বাইরে কোনো কিছু যেন না হয়। একজন সাংবাদিক যতই সাংবাদিকতা করুক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে যদি প্রকাশ্যে অব্যাহতভাবে সমর্থন করে তাহলে তাকে কি আপনি সাংবাদিক বলবেন, না অন্য কিছু বলবেন সেটা চিন্তা করে দেখবেন। বাংলাদেশে এত প্রতিকূল পরিবেশের মধ্যে অনেক সাংবাদিক ভূমিকা রেখেছেন। মেজরিটি সাংবাদিকই সত্য ও ন্যায়ের পথে ছিলেন। যারা সাহস করে কিছু বলতে পারেননি, তারা চুপ থেকেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

আমরা প্রচণ্ড সাংবাদিকবান্ধব থাকার চেষ্টা করছি: আসিফ নজরুল

আপডেট সময় : ০৩:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪