বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি দাবি জানিয়েছে নেত্রকোনা জেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে এই দাবিতে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে এসে অংশ নেন।
নেত্রকোনা জেলা থেকে আসা কয়েকশত নেতাকর্মী র্যালি শুরুর সময় হোটেল ৭১ এর সড়ক হয়ে কাকরাইল মোড়ে পৌঁছান। তাদের হাতে ছিল একটি ব্যানার, যাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সাথে লুৎফুজ্জামান বাবরের ছবি ছিল। ব্যানারের বাম দিকে ছিল জিয়াউর রহমানের বড় ছবি এবং মাঝখানে বাবরের ছবি ছিল মাঝারি আকারে।
মিছিলের কিছু কর্মী হাতে ফেস্টুন নিয়ে লুৎফুজ্জামান বাবরের একক ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। মিছিলকারীরা বাবরের মুক্তি দাবি করে স্লোগান দিতে শুরু করেন। এর পাশাপাশি, কৃষক দলসহ অন্যান্য দলের নেতাকর্মীরাও তাদের সাথে যোগ দেন এবং স্লোগান দিতে থাকেন।
নেত্রকোনা থেকে আসা বিএনপির শাফি নামে এক কর্মী বলেন, “দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের বাবর ভাই এখনও মুক্তি পাননি। এজন্য আমরা আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তার মুক্তি দাবি করে এসেছি, যাতে এই বিষয়টি নেতাদের নজরে আসে।”
কাকরাইল মোড়ে পৌঁছানোর পর, কর্মীরা ব্যানার হাতে স্লোগান দেওয়ার পাশাপাশি নিজেদের ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। পরে তারা র্যালির সাথে যোগ দেন।
চেতনায়২৪ ডেস্ক : 





































