ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

দেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

এমএন একাডেমি মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিরোধী দল যদি তাদের কাঙ্ক্ষিত গঠনমূলক ভূমিকা পালন না করে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সম্পূর্ণ দায় গুপ্ত জামায়াতকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্থানীয় এমএন একাডেমি মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এর আগে দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর ধরে আমরা চরম নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম ও খুন দেখেছি। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে যখন স্বৈরাচারকে পরাজিত করা হয়েছে এবং দেশ যখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই আবার পরাজিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।

বিদ্যুৎ খাতের নানা অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বড় দুর্নীতি ও লুটপাট করেছে বিদ্যুৎ খাতে। ইউনূস সরকারের আমলেও এ খাতে কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি বা কার্যকর কাজ হয়নি। তবে বর্তমান সরকার অত্যন্ত সুচারুভাবে এই খাতকে স্বাভাবিক ও গতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের প্রাকৃতিক সম্পদকে সর্বোচ্চ কাজে লাগিয়ে অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদনের ওপরই এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছে সরকার।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়ে শামা ওবায়েদ আরও বলেন, দলের ভেতর যেন কোনো সুযোগসন্ধানী বা স্বৈরাচারী অপশক্তি অনুপ্রবেশ করে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া যারা বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে আড়াল করতে কিংবা তাদের অপমান করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান বরাবরের মতোই অটল থাকবে।

এর আগে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফরিদপুর 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

দেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬