ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৯:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে চলমান লং মার্চ। ছবি: সংগৃহীত

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে চলমান লং মার্চ বন্ধ করে আবারও সরকারের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার (০৫ অক্টোবর) পিটিআইয়ের শীর্ষ নেতাদের উদ্দেশে তিনি বলেন, লং মার্চ ও অবস্থান কর্মসূচি বন্ধ করলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসবে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের সমর্থকদের এই পদযাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে।

শেহবাজ শরিফ বলেন, ‘আমি প্রত্যাশা করছি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। লং মার্চ এবং অবস্থান ধর্মঘট শেষ করুন। এসব বন্ধ করলেই আমরা নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে বসে আলোচনা করব।’

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গত রোববার থেকে লং মার্চ শুরু করেন তার সমর্থকেরা। উত্তেজনা প্রশমনে সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এই কর্মসূচি শুরু করে পিটিআই।

বিক্ষোভের কারণে দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন শেহবাজ। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা ‘রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতার শামিল’। এ ধরনের কর্মকাণ্ড সরকার কোনোভাবেই হতে দেবে না বলেও জানান তিনি।

শেহবাজ বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব এবং যেকোনো মূল্যে তা নিশ্চিত করা হবে।

বিক্ষোভকারীরা যাতে ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন, সে জন্য কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের কর্তৃপক্ষ। গত ২৭ সেপ্টেম্বর লং মার্চ শুরুর কথা থাকলেও পরে তা পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়।

এএফপির এক সাংবাদিকের বরাতে জানা গেছে, সোমবার পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় ইমরান খানের সমর্থনে হাজার হাজার মানুষকে রাজপথে বিক্ষোভ করতে দেখা গেছে।

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংসতার পর থেকে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানিসহ একাধিক মামলার মুখোমুখি হয়েছেন তিনি। তবে তার আইনজীবীরা এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

সূত্র: এএফপি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

আপডেট সময় : ০৯:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬