ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

প্রিজন ভ্যান থেকে মুক্তি পেয়ে আকাশবাণী ভবনে অবস্থান করছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের সাংসদদের আটক করার কয়েক মিনিটের মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লির নির্বাচন কমিশন ভবন অভিমুখে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতাদের পুলিশ সাময়িকভাবে আটক করে।

আটকের পর পুলিশের প্রিজন ভ্যান থেকে মুক্তি পেয়ে ভাইবোন বর্তমানে আকাশবাণী ভবনে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করার সময় তাদের গতিপথ রোধ করে পুলিশ।

পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ একাধিক সাংসদ রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্টের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করে নানা শ্লোগান দেন।

তথ্যসূত্র: দ্য উইক

রাহুল গান্ধী   প্রিয়াঙ্কা গান্ধী   ভারত   ভারতীয় ন্যাশনাল কংগ্রেস   আটক

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬