ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নির্বাচনে হারের আশঙ্কা করছেন ট্রাম্পের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নির্বাচনের শেষ মুহূর্তে এসে হারের আশঙ্কা করছেন সাবেক প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও হারের আশঙ্কাকেও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসির সঙ্গে আলাপে হারের শঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় আমি অনেক এগিয়ে আছি, তবে আপনি বলতেই পারেন, আপনি হারতে পারেন। খারাপ কিছু হতেই পারে। তবে যাই হোক, তা রোমাঞ্চকর হবে।’

নির্বাচনে হেরে গেলে ট্রাম্প ‘ঝামেলা’ করবেন বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটরা। তেমন কিছু হলে সেটা ঠেকানোর জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছে কমলা হ্যারিসের শিবির। তবে নির্বাচনের শেষ পর্বে হঠাৎ ট্রাম্পের হেরে যাওয়ার আশঙ্কা নিয়ে কথা বলা আলোচনার জন্ম দিচ্ছে।

প্রসঙ্গত, ২০২০ সালে নির্বাচনে ট্রাম্পের হারের পর যুক্তরাষ্ট্রে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়েছিল। সেসময় ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনাও ঘটেছে। ট্রাম্প সমর্থকরা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ‘অভূতপূর্ব’  বিশৃঙ্খলা করেন। এবারও নির্বাচনে ফল ট্রাম্পের পক্ষে না এলে তেমন কিছুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে হারের আশঙ্কা করছেন ট্রাম্পের

আপডেট সময় : ১২:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪