ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়েবসাইটের ঠিকানা- http://crc.legislativediv.gov.bd।

সংসদ সচিবালয় জানায়, সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাবার সুযোগ থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত দেওয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন পরিচিতি, নোটিশ বোর্ডে এই কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু

আপডেট সময় : ১২:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪