ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা–সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রাড্ডার ঘটনায় নির্মোহ তদন্ত চলছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা অপরাধী হিসেবে সেখানে উপস্থিত ছিল, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটা আমলে নেওয়া হবে না। যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকায় জমি দখল ও গোলাগুলির ঘটনায় এজাহার পাওয়ার পর আইনি অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নথিভুক্ত করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে প্রভাব খাটানোর কিছু নেই। দুর্বৃত্ত কে, তা সবাই দেখেছে। জমি দখলের ঘটনা রাতের অন্ধকারে হয়েছে। ট্রিপল নাইনে ফোন করার পর সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গিয়েছে। গ্রেফতার করেছে। কিছু আলামত সংগ্রহ করেছে। সেখানে গোলাগুলি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত হচ্ছে। মামলা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাকে সমালোচনা করে একজন (সালমান মুক্তাদির) বলেছেন যে মামলা হয়েছে। আমি জানি, তবে অন্তত আইনের বিষয়ে আমরা একটু খুঁটিনাটি চর্চা করি। কেউ যখন এজাহার নিয়ে যায়, তখন সেটা মামলা হিসেবে লিপিবদ্ধ করার আগে একটু প্রাথমিক তদন্ত পুলিশকে করতে হয়। তা না হলে দেখা যাবে, ওই মামলায় আমাকেও–আপনাকেও আসামি করে ফেলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজাহারে যা থাকে, তা–ই যদি লিপিবদ্ধ করতে হয়, তাহলে দেখা যাবে, বঙ্গভবনের ভূমি নিয়েও যদি কেউ আপত্তি তোলে, সেটাও এজাহার হয়ে যাবে। সে জন্য প্রাথমিক একটা তদন্ত করতে হয়। সেটা করে কেস এন্ট্রি করতে হয়।

তিনি আরও বলেন, এজাহার পাওয়ার পর আইনি অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নথিভুক্ত করা হচ্ছে। এ ঘটনায় যিনি বলেছেন- মামলা করেছেন, তিনি (সালমান মুক্তাদির) আজ পর্যন্ত মামলা করেননি। যিনি মামলা করেছেন, তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে মামলা করেছেন।

এ ঘটনায় সরকারকে বা বিএনপিকে দোষারোপ করার প্রসঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ঢালাও ব্লেম করার জন্য, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটা বিচার করবে জনগণ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না। তিনি (সালমান মুক্তাদির) নিজেই বলেছেন, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। তার এ–জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানান তারা।

এই নেতা আরও বলেন, তা ছাড়া তারা নির্মোহভাবে এ ঘটনার তদন্ত করছেন, করবেন। এখানে যে–ই জড়িত থাকুক, সে নিউগিনি প্রপার্টিজ হোক অথবা পার্শ্ববর্তী জমির মালিক হোক, তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। আইনগত অ্যাকশন নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক পরিচয়নির্বিশেষে অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন নেওয়া হচ্ছে। ৯৯৯-এ ফোন করার সঙ্গে সঙ্গেই পুলিশ যাচ্ছে। গ্রেফতার করছে। মামলা গ্রহণ করছে। যেখানে কোনো ঘটনার পর ব্যবস্থা নেওয়া হয় না বা পুলিশ ব্যর্থ হয়, সেখানে সরকারের দায়ভার থাকে। কিন্তু এখানে পুলিশের বা সরকারের কোনো ব্যর্থতা নেই। তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা না হলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জননিরাপত্তা সুনিশ্চিত করতে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে তারা নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে সমগ্র দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।

আজ সকালে মিরপুরে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। এ ঘটনার প্রাথমিক তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উচ্ছেদ অভিযানের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযানের আগে পুলিশের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করেননি। তিনি এটিকে মূলত একটি সমন্বয়ের অভাব হিসেবে চিহ্নিত করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর লক্ষণীয় বিষয় হলো, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সম্প্রীতি যে উচ্চতায় পৌঁছেছে, তা অতীতের যেকোনো সময়ের তুলনায় প্রশংসনীয়।

সালাহউদ্দিন আহমদ  বিএনপি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬