ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাঁচতে চাইলে ক্ষমা চান, না হলে ৫ কোটি টাকা দিন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন অভিনেতা বলিউড ভাইজান সালমান খান। সোমবার রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে এই হুমকি বার্তা এসেছে বলে সূত্রের খবর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার মুম্বাই পুলিশের বরাদ দিয়ে জানিয়েছে, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয়, সেখানে দাবি করা হয়েছে, ‘লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বাঁচতে চান তাহলে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনোটাই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।

এই বার্তা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, আদৌ বার্তা প্রেরক কি আনমোল বিষ্ণোই, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর ট্র্যাফিক পুলিশের কাছে সালমানকে খুন করার হুমকিবার্তা এসেছিল। সেই সময়ে দুই কোটি টাকা দাবি করা হয়েছিল।

গত ১৮ অক্টোবর মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সালমান খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এর পরেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। ওই উড়ো মেসেজের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বিষ্ণোইয়ের নাম করে তিনিই সালমানকে হুমকি দিয়েছিলেন!

গত এক মাসের মধ্যে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন ‘ভাইজান’। বান্দায় তার বাসভবনের সামনে গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিষ্ণোই গ্যাং জড়িত বলে দাবি করেছে পুলিশ। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে সেই সময়।

তারপর পরই গত ১৯ অক্টোবর এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে দুষ্কৃতীরা খুন করে। ঘটনাচক্রে, বাবা সিদ্দিকির সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অনেকেই জানেন। সেই ঘটনার পর ওপর ‘চাপ’ বেড়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

যদিও মুম্বাই পুলিশ বাবা সিদ্দিকির খুনের পর থেকেই ‘ভাইজান’-এর নিরাপত্তা আরও বাড়িয়েছে। কিন্তু তাকে খুনের লাগাতার হুমকি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁচতে চাইলে ক্ষমা চান, না হলে ৫ কোটি টাকা দিন

আপডেট সময় : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪