ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!
হজ নিবন্ধন শেষ আজ

কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

২০২৭ সালের পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধনের সময় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আজ শনিবার। শুক্রবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮৬৪ জনসহ মোট ৭৫ হাজার ৯১৮ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। ফলে নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বিপরীতে বর্তমানে ২ হাজার ৫৮২টি আসন খালি রয়েছে। তবে নিবন্ধন প্রক্রিয়ায় আরও প্রায় ১৩ হাজার ‘আনপেইড ভাউচার’ রয়েছে। এসব ভাউচারের বিপরীতে অর্থ জমা পড়লে নির্ধারিত কোটার তুলনায় হজযাত্রীর সংখ্যা আরও বেড়ে যাবে। ফলে কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আজ শনিবার এসব ভাউচারের অর্থ জমা দেওয়ার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিমান ভাড়া কমানো ও নানা সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে হজযাত্রীদের আগ্রহ বেড়েছে। এতে কোটার বাইরেও অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন ধর্ম প্রাণ মুসলমানরা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের পর হজের নিবন্ধনের সময় আর বাড়ানোর পরিকল্পনা নেই। প্রাক্-নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছিল। বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। ২৭ জুলাই চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি আরবকে জানানো হবে। ওই তালিকার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, আবাসন ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হবে। এদিকে নির্ধারিত কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী ইতোমধ্যে হজ পালনে আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি প্রায় ১৩ হাজার আনপেইড ভাউচার থাকায় নিবন্ধনের অর্থ পরিশোধ শেষ হলে কোটার অতিরিক্ত হজযাত্রীর সংখ্যা আরও স্পষ্ট হবে। তবে সৌদি আরবের অনুমোদন ছাড়া কোটার বাইরে অতিরিক্ত হজযাত্রী নিবন্ধন করবে না ধর্ম মন্ত্রণালয়। বাড়তি কোটা পাওয়ার বিষয়ে ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সংশ্লিষ্টরা জানান, নভেম্বরে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি হওয়ার কথা রয়েছে। ওই চুক্তি আলোচনায় দুই দেশের মধ্যে হজের কোটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চলতি বছরের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র বলছে, অতিরিক্ত আগ্রহী হজযাত্রীদের সুযোগ দিতে কতটি বাড়তি কোটা প্রয়োজন, তা নিয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সৌদি আরবের কাছে বাড়তি কোটা চেয়ে প্রস্তাব দেওয়া হতে পারে।

হজ অধিশাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া যুগান্তরকে বলেন, আপাতত কোটার বাইরে অতিরিক্ত নিবন্ধন করা হবে না। নারায়ণগঞ্জ সাদ ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মালিক শহীদ উল্লাহ খান যুগান্তরকে বলেন, প্রায় ২০ হাজার হাজী অতিরিক্ত আগ্রহী রয়েছে। আরও ২০ হাজার অতিরিক্তি কোটা দরকার।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ যুগান্তরকে বলেন, নির্ধারিত কোটার বাইরে আরও অনেক হজযাত্রী হজ পালনের আগ্রহ দেখিয়েছেন। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকৃত চিত্র পাওয়া যাবে। কোটার বাইরে হজযাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। সৌদি আরবের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত কোটা পাওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, সরকার হজযাত্রীদের জন্য সার্বিক ব্যবস্থাপনা সহজ, নিরাপদ ও স্বচ্ছ করার সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে হজের খরচ কমানো, সেবার মান উন্নত এবং হাজিদের ভোগান্তি কমাতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

হজ নিবন্ধন শেষ আজ

কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী

আপডেট সময় : ০৪:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬