ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

প্যাকেটজাত তরল দুধের দাম বাড়ল

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৬:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

ভোজ্যতেল আর নিত্যপণ্যের বাজার গরম থাকার পর এবার এক লিটার দুধ কিনতেও পকেট থেকে বাড়তি টাকা খসাতে হচ্ছে সাধারণ মানুষকে। দেশের বাজারে প্রায় সবকটি পরিচিত ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম এক লাফে লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

প্যাকটের গায়ে এই নতুন দাম বসানোর পেছনে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর একটাই দাবি— পশুখাদ্য থেকে শুরু করে দুধ সংগ্রাহকদের খরচ, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের সব খাতেই উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। আর সেই বাড়তি খরচের সমন্বয় করতেই দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা।

বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘মিল্কভিটা’র এক লিটারের প্যাকেটজাত দুধ এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। মাত্র গত মাসেই এই পণ্যটিতে লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছিল। এক লিটারের পাশাপাশি প্রভাব পড়েছে আধা লিটারের প্যাকেটেও; সেখানেও ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।

এদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটারের প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকা।
তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহণ খরচ বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

প্যাকেটজাত তরল দুধের দাম বাড়ল

আপডেট সময় : ০৬:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬