ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি: জামায়াত আমির

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এই লড়াই জনগণের জন্য, ১৮ কোটি মানুষের জন্য। সেই লড়াইয়ের আওয়াজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। 

তিনি বলেন, আপনাদের দাবি আদায় করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ। মাঝখানে আর কোনো বিশ্রাম নেই, বিরতি নেই। অবিরাম এই কাফেলা চলতেই থাকবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস রোডে পথসভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমাদের প্রথম দফা লংমার্চ ঢাকার শাপলা চত্বর থেকে শুরু করে চট্টগ্রামের লালদীঘি পর্যন্ত বিস্তৃত ছিল। রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছিল। নারী-পুরুষ নির্বিশেষে মানুষ আমাদের লংমার্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল। তারপর থেকেই স্বৈরশাসনের পথে হাঁটা এই সরকার, তাদের জ্বালাপোড়া শুরু হলো। বিভিন্ন কথা বলতে শুরু করল। বলল, বিরোধীদল কেন এখন লং মার্চ করতে যাচ্ছে? আমরা প্রশ্ন করি, আপনারা কেন জনগণকে অপমান করতে গেলেন?

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭০ ভাগ মানুষের ভোটের রায়কে কেন আপনারা সম্মান করলেন না? ১৪০০ মানুষের জীবন এবং রক্তের ওপর দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসলেন, কেন তাদের সঙ্গে আপনারা বেইমানি করলেন? কেন আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেননি?

তিনি বলেন, আপনারা কথা দিয়েছিলেন, কোনো জায়গায় অনির্বাচিত কাউকে এই দেশ শাসন করতে দেওয়া হবে না। জায়গায় জায়গায় আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছেন। আপনারা জাতির সঙ্গে দেওয়া একটা কথাও রক্ষা করেন নাই। এই জাতি আপনাদের কাছে এই কার্ড, সেই কার্ড এগুলো চায় নাই। এই কার্ডগুলোর কথা আপনারা বলেছিলেন জাতিকে দেবেন। জাতি যা চেয়েছিল, তা আপনারা জাতিকে দিতে পারছেন না। ব্যর্থ হচ্ছেন।

শফিকুর রহমান বলেন, টাঙ্গাইলে নিশ্চয়ই আপনারা ২৪ ঘণ্টা কারেন্ট পান, তাই না? বিদ্যুৎ সরবরাহ থাকে ২৪ ঘণ্টা! এখানে চুলায় কি গ্যাস জ্বলে? আহারে, যে জায়গায় পাইপলাইন নাই গ্যাসের, সেখানে এলপিজি কিনে আমাদের চালাইতে হবে।

তিনি বলেন, সেই ৭০০ টাকার এলপিজি এখন ২২০০ টাকা দিয়ে কিনতে হয়। আমরা নেমেছি এই অধিকারগুলো আদায় করার জন্যে। 

বিরোধীদলীয় নেতা বলেন, টাঙ্গাইলে অবশ্য কোনো চাঁদাবাজি হয় না। কোনো দুর্নীতি নাই। কোনো সন্ত্রাস নাই। মানুষের জীবন এবং ইজ্জত নিয়ে টানাটানি হয় না—সবগুলাই যখন হয়, তখন কি এই নিয়েই আমরা বাঁচব, নাকি এটা পরিবর্তন করা লাগবে? সব দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে, ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে জনতার বিজয় হবে।

তিনি বলেন, আমরা বলেছি, আমাদের ছয় দফা এখন আট দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে, আবার জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে।

জামায়াতের আমির বলেন, আজকের লং মার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন, ইনশাআল্লাহ। ঘরে ঘরে আমাদের এই সংগ্রামী আওয়াজ এবং সালাম পৌঁছে দেবেন।

আজকে বিশেষ করে মা-বোনদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাঠফাটা রোদে ভাইদের পাশাপাশি তারাও ময়দানে তাদের দাবি আদায়ের জন্য নেমে এসেছেন। মা-বোনেরা যখন নেমে এসেছেন, দাবি তখন আদায় হবে।

জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে টাঙ্গাইলের পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রমুখ।

টাঙ্গাইল   ডা. শফিকুর রহমান

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬