ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হেফাজতের সমাবেশে অভিযান

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনা ও বেনজীর আহমদ

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালানোর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করলেও পরে তা নাকচ করেন আদালত। এর আগে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, ব্যাব কর্মকর্তা জিয়াউল আহসান, ফারজানা রূপাসহ ১১ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হয় এ বিষয়ে শুনানি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামি।

এর আগে এ মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কেউই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেনি।

চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর মহাসমাবেশে অভিযানের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ হেফাজতে ইসলামকে নির্মূল করতে অভিযান চালানো হয়।

শেখ হাসিনা   বেনজীর আহমেদ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

হেফাজতের সমাবেশে অভিযান

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬