ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৭:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ দাবি করেন।

বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য সাবেক ডেমোক্র্যাট প্রশাসনের পরিবেশ ও সবুজ জ্বালানি নীতিকে দায়ী করেন। ট্রাম্পের ভাষ্য, তার প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে শুরু করেছে। তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটলেই জ্বালানি তেলের দাম আরও দ্রুত কমে আসবে।

ট্রাম্প বলেন, ‘আমরাই জিতব। প্রকৃতপক্ষে আমরা এখনই জিতছি। হরমুজ প্রণালি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জলপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা যেতে পারে। ট্রাম্প আরও বলেন, ‘আমি নিশ্চিত, আমার এই প্রস্তাবে ইরানের নেতারা খুবই খুশি হবেন।’

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়েও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গত ৫১ বছর ধরে ইরান এ অঞ্চলে প্রভাব বিস্তার করে এসেছে, তবে এখন সেই অবস্থান আর নেই এবং তাদের আধিপত্যের দিন শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে ড্রোন আটক, তেলবাহী ট্যাংকারে হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হরমুজ প্রণালি ডোনাল্ড ট্রাম্প

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

আপডেট সময় : ০৭:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬