ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে ডা. সানসিলা জেবরিন

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

ডা. সানসিলা জেবরিন। ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন। 

এই কমিটির সভাপতি করা হয়েছে নাটোর-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫), মো. আনোয়ারুল ইসলাম (নাটোর-৩), মোহাম্মদ ফাহিম চৌধুরী (শেরপুর-২), কে এম বাবর (গোপালগঞ্জ-২, সালাহ উদ্দিন (গাজীপুর-৪), মারদিয়া মমতাজ (মহিলা আসন-৪৪) এবং মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া ডা. সানসিলা জেবরিন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হন। পরে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনীত হন।

সানসিলা জেবরিন প্রিয়াংকা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

নতুন দায়িত্বে ডা. সানসিলা জেবরিন

আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬