ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, তার প্রতিক্রিয়ায় দেশের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার তাকে ধরে নিয়ে আসতে চায়, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনার আগে ভারতকে বিষয়টি শর্ত হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু শেখ হাসিনা আসবেন না, তাকে ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি বলেন, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে তিনি দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও পাবেন না। টেকনিক্যালি এখন ব্যাপারটা এ রকম—তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।

শেখ হাসিনার রায়   মৃত্যুদণ্ড   জাহেদ উর রহমান

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬