ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ক্রেমলিন

পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক ‘গঠনমূলক ও কার্যকর’

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৈঠক করেছেন। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠক ‘গঠনমূলক, কার্যকর ও অত্যন্ত খোলামেলা’ ছিল বলে মন্তব্য করেছে ক্রেমলিন।  খবর আনাদোলুর 

রোববার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোয় ৩ ঘণ্টা ১০ মিনিট ধরে বৈঠকটি চলে। বৈঠকে শুধু ইউক্রেন যুদ্ধ নয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বড় ধরনের যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

উশাকভ বলেন, ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি আবারো নিশ্চিত করেছেন পুতিন।

তিনি আরও জানান, পুতিন যুদ্ধের ‘মূল কারণগুলো’ সমাধানের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতির কথা তুলে ধরে রাশিয়া লক্ষ্য অর্জন করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

বৈঠকে উইটকফ ও কুশনার যুদ্ধ বন্ধের সম্ভাব্য কয়েকটি উপায় নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। উশাকভ জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভে আলোচনার সময় পুতিনের মতামত ও মূল্যায়নগুলো তারা বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন মার্কিন দূতেরা।

তিনি আরও বলেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে সরাসরি যোগাযোগ অব্যাহত থাকবে পাশাপাশি দুই দেশের আলোচক দলের মাধ্যমেও আলোচনা চলবে।

বৈঠক শেষে উইটকফ ও কুশনার মস্কো ছাড়েন। আজ রোববার তাদের কিয়েভ সফরের কথা রয়েছে।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ এগিয়ে নিতেই পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উইটকফ ও কুশনার।

আলোচনায় জাতীয় নিরাপত্তা কাউন্সিল, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মার্কিন দূতদের সঙ্গে ছিলেন। যুদ্ধের অবসান ঘটাতে বিভিন্ন প্রস্তাব নিয়ে তারা আলোচনা করেন।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, পরবর্তী পদক্ষেপ নিয়ে দুই পক্ষ ‘গুরুত্বপূর্ণ ও বিস্তারিত পরিকল্পনা’ নিয়ে আলোচনা করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব পরিকল্পনার কিছু ঘোষণা আসতে পারে।

ভ্লাদিমির পুতিন   রাশিয়া   যুক্তরাষ্ট্র   ইউক্রেন   যুদ্ধ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্রেমলিন

পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক ‘গঠনমূলক ও কার্যকর’

আপডেট সময় : ০৩:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬