ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে: মামুনুল হক

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে বক্তব্য রাখছেন আল্লামা মামুনুল হক।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি আপনার দেখতে চাই না। সব ক্ষমতা আপনার হাতে রেখে কুক্ষিগত করে রাখা হয়েছে। যে রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে সংস্কার করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে এবং বিচার ব্যবস্থা স্বাধীন রাখতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় রাস্তবায়ন, তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁয় জেলা শাখা সমাবেশের আয়োজন করে।

মামুনুল হক বলেন, বিএনপির জন্য দুঃখ হয়- যে বিএনপি দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলে আসছিল এবং তাদের ৩১ দফা নির্বাচনি ইশতেহারে অঙ্গীকার-ওয়াদা আছে। আজ তারা ক্ষমতায় গিয়ে বলে- আমরা তো গণভোট চাইতাম না, সংস্কার চাইতাম না। তাহলে সেই সময় তিনি এসব মেনে নিয়েছিলেন কেন, তার কথা সেই সময় যদি মেনে না নিতাম তাহলে নির্বাচন হতো না। অর্থাৎ তারা সংস্কার করার নিয়তে গণভোট মানে না।

সমাবেশে জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলমসহ অন্যরা। এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।

মামুনুল হক   নওগাঁ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে: মামুনুল হক

আপডেট সময় : ১১:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬