ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিচারকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশেষ নির্দেশনা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থি কোনও স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থি কোনও স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। এটি অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও কোনও বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগকারী ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্পর্কে নানারকম বিরূপ মন্তব্য করছেন। যা চাকরি শৃঙ্খলা, বিধিমালার পরিপন্থি, অসদাচরণের শামিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিচারকরা সতর্ক না হলে, সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করলে পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য করে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালাসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশেষ নির্দেশনা

আপডেট সময় : ১১:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪