ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৬:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। ছবি: সংগৃহীত

বলিউড স্টাইলে তথ্যচিত্র বা সিনেমা বানিয়ে যুদ্ধক্ষেত্রের পরাজয় গোপন করা বা ইতিহাস বদলে ফেলা যায় না বলে মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের তৈরি ‘অপারেশন সিন্দুর’ নামক একটি তথ্যচিত্রের তীব্র সমালোচনা করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত তাদের সামরিক ব্যর্থতা স্বীকার না করে নাটকীয় সিনেমাটিক উপায়ে ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মতে, তথাকথিত ওই তথ্যচিত্রে ভুল তথ্য ও অতিরঞ্জিত ঘটনার মাধ্যমে নিজেদের একতরফা জয় হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়েছে, যা হাস্যকর এবং বাস্তবতাবহির্ভূত। সত্য গোপন করতে নির্মিত এই ভিডিওটিকে একই সঙ্গে একটি ট্র্যাজেডি এবং কমেডি হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।

আইএসপিআর আরও জানিয়েছে, ‘মারকা-ই-হক’ এবং পাকিস্তানের পাল্টা পদক্ষেপ ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর প্রকৃত নথি, বৈশ্বিক প্রতিবেদন এবং ভারতের নিজস্ব স্বীকারোক্তিই সত্য তুলে ধরার জন্য যথেষ্ট। সেখানে ভারতের একাধিক সামরিক বিমান ভূপাতিত করা এবং ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার ইতিহাস কখনোই ঢেকে রাখা সম্ভব নয়।

কোনো ধরনের সিনেমাটিক কারসাজি বা অপপ্রচার চালিয়ে যুদ্ধক্ষেত্রের চরম সত্য ও পরাজয়কে জয়ে রূপান্তর করা যায় না উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করেছে যে, ভবিষ্যতে এমন কোনো সামরিক দুঃসাহস দেখালে তার কঠিন জবাব দেওয়া হবে।

সূত্র: জিও টিভি।

ভারত   পাকিস্তান   যুদ্ধ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী

আপডেট সময় : ০৬:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬