ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকার কারণ জানালেন- শিক্ষামন্ত্রী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৯:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র‍্যাংকিংয়ে সামনে আসতে না পারার অন্যতম কারণ হিসেবে শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়গুলোকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মনে প্রশ্ন এসেছে, আমার দেশের ইউনিভার্সিটি কেন কিউএস র‍্যাংকিংয়ে সামনে আসছে না। আমরা আন্তর্জাতিকভাবে রেটিং সমস্যায় পড়ছি স্টুডেন্টরা ঝরে পড়ার কারণে।

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীরা পড়তে না আসার কারণ হিসেবে পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে ফরেন স্টুডেন্টরা পড়ালেখা করতে আসে না পরিবেশ ও নিরাপত্তার কারণে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাচ্ছে, তারা ভালো ফলাফল করছে। তবে বাংলাদেশ বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আকর্ষণ করতে পারছে না।

এহছানুল হক মিলন বলেন, আমাদের কিউএস রেটিং প্রয়োজন, তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজড হবো।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পিএইচডি প্রোগ্রাম এলাও করা হয় না। প্রবলেমটা কোথায়? ১৯৯২ সালে শুরু হয়েছে, এখন ২০২৬।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের ক্রসবর্ডার শিক্ষা, প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণা দরকার। শিক্ষকের কোনো সংকট দেখছি না। হাজারো গবেষক আছে যারা মেড ইন বাংলাদেশ।

আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্লিজ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

শিক্ষামন্ত্রী   আ ন ম এহছানুল হক মিলন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকার কারণ জানালেন- শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬