ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংঘর্ষের ঘটনা

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জবির সমঝোতা বৈঠক

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনায় সমঝোতা বৈঠক সিদ্ধান্ত ছড়াই শেষ হয়েছে। আগের হামলার ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন শিবির-ছাত্রশক্তির নেতারা। অপরদিকে সব দলের সহাবস্থান নিশ্চিতে কোড অব কনডাক্ট প্রণয়নে সম্মতি জানিয়েছে ছাত্রদল।

শনিবার বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এই সমঝোতা বৈঠক শুরু হয়। বৈঠকে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ছাড়াও সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সমঝোতা সভা সূত্রে জানা যায়, আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষকে সমঝোতায় রাজি হয়ে কোলাকুলি করার অনুরোধ করেন ঢাকা-৭ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তবে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম এবং জবি শিবির সভাপতি ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফ অস্বীকৃতি জানান। তারা ৪ আগস্ট ছাত্রদল কর্তৃক হামলার ঘটনায় বিচারের দাবি জানান। এ সময় তারা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় রাজি হবেন না বলে ঘোষণা দেন। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই সমঝোতা বৈঠক সমাপ্ত হয়।

এদিকে সভায় জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ১৫ দফা সংবলিত প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য পালনীয় একটি সার্বজনীন কোড অব কন্ডাক্ট প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়   বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির   ছাত্রদল   জাতীয় ছাত্রশক্তি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সংঘর্ষের ঘটনা

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জবির সমঝোতা বৈঠক

আপডেট সময় : ০৪:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬