ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির অফিস ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির পর আগামীকাল শনিবার (২ নভেম্বর) সমাবেশ ডেকেছিল দলটি। দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার দুপুর দুইটায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’ একইদিন বেলা ১১ টায় দলটির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ডাক দেয়।

সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জাতীয় পার্টিকে শনিবার সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।’

এমন পাল্টাপাল্টি কর্মসূচির মুখে পুলিশের পক্ষ থেকে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট সময় : ০২:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪