ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!
মাওলানা মামুনুল হক

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস চলতে দেওয়া হবে না

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১০:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

> রাজনীতি মাওলানা মামুনুল হক ছাত্রদলের সন্ত্রাস ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৩: ৫৪ আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৪: ১৭ ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ’২৪-এর বিপ্লবের পর নব্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এর থেকে কেউ রেহাই পাচ্ছে না। শিক্ষাঙ্গনে হামলা করে ক্যাম্পাসে আতঙ্ক তৈরি করা হয়েছে, ছাত্রদলের সন্ত্রাস শিক্ষাঙ্গনে চলতে দেওয়া হবে না। 

বুধবার দুপুরে ১১ দলীয় ঐক্য আয়েজিত গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী নতুন করে যে ফ্যাসিবাদ শুরু হয়েছে তা এখনই আটকাতে হবে। তা না হলে ’২৪-এর জুলাই শহীদ থেকে দ্বিগুণ মানুষকে জীবন দিতে হবে।

তিনি বলেন, ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে বলি, আপনারা মজলুম থেকে জুলুমকারী হয়েছেন। যদি ফ্যাসিবাদ থেকে ফিরে না আসেন, তাহলে আমরা জুলুমের হাত ভেঙে দিব।’

মামুনুল হক বলেন,‘ গণভোট নিয়ে সরকার জাতির সাথে প্রতারণা করছে। সরকারকে বলি, এই রায় বাস্তবায়ন করুন। কারণ এই রায় ৭০ শতাংশ জনগণের, এই রায় শাপলা চত্বরের শহীদদের, এই রায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের, এই রায় ’২৪-এর রক্তের বিনিময়ে। যদি এই সনদকে অসম্মান করা হয়, তাহলে আমরা এর সম্মান রক্ষার্থে শপথ গ্রহণ করতে চাই।

’২৪-এর আন্দোলনে যখন মাঠে নামে, তখন সবাই বলছিল তোমরা কেন মাঠে নামলে? ক্বওমি ছাত্ররা বলেছিল, আমরা চাকরির জন্য নামিনি, স্কুল-কলেজের আমার ভাইদের বুকে কেন গুলি করা হলো, এর জবাব দিতে নামছি। সুতরাং ভবিষ্যতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসাগুলো থেকে আবাবিল নেমে আসবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

মাওলানা মামুনুল হক

ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাস চলতে দেওয়া হবে না

আপডেট সময় : ১০:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬