ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এর পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলা, ক্যাম্পাস দখলের চেষ্টা ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ছাত্রজনতা রাজপথেই এর প্রতিরোধ গড়ে তুলবে।  বুধবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ছাত্র গণজমায়েতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশের আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ঢাবি এলাকায় এসে শেষ করেন। ৫ আগস্টের গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কথা বলার কথা থাকলেও বাস্তবে শিক্ষাঙ্গনে নতুন করে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদলের নামে বিভিন্ন ক্যাম্পাসে যাদের দিয়ে কমিটি করা হয়েছে, তাদের অনেকেই প্রকৃত ছাত্র নন। বহিরাগত ও দীর্ঘদিন আগে ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিরা এসব কমিটিতে জায়গা পেয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। এমনকি রাতে ঘুমন্ত শিক্ষার্থী ও সাধারণ ছাত্রদের ওপরও হামলার ঘটনা ঘটেছে।

সরকারের উদ্দেশ তিনি বলেন, ছাত্রদলের সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন। তা না হলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিটি সন্ত্রাসীর লাগাম টেনে ধরা হবে। ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে।

তিনি অভিযোগ করেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার অবহিত করা হলেও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬